

by OSTiTTO Academy
প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে, যেগুলো হয়তো কখনো কোথাও বলা হয় না।
বিশ্ববিদ্যালয়ে আসার পর অনেকেই নতুন একটা জগতের সঙ্গে পরিচিত হয়। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব—সবকিছু মিলিয়ে শুরু হয় জীবনের অন্যরকম একটি অধ্যায়। এই সময়টাতে কেউ নিজের পছন্দের জায়গা খুঁজে নেয়, কেউ আবার অনেক চেষ্টা করেও বুঝতে পারে না আসলে কোন পথে এগোবে।
কেউ পড়াশোনার পাশাপাশি নিজের skill তৈরি করে, কেউ চাকরির জন্য প্রস্তুতি নেয়, কেউ higher study-এর স্বপ্ন দেখে, আবার কেউ নিজের কিছু করার চেষ্টা করে।
বাইরে থেকে আমরা সাধারণত একজন মানুষের সফলতাটুকুই দেখি। কিন্তু সেই সফলতার পেছনে থাকা সময়, পরিশ্রম, ব্যর্থতা, হতাশা কিংবা ছোট ছোট অর্জনের গল্পগুলো অনেক সময় আমাদের জানা হয় না।
The Ostitto Stories সেই গল্পগুলোই মানুষের সামনে তুলে ধরার একটি চেষ্টা।
এখানে শুধু সফল মানুষের গল্প থাকবে না। বরং একজন মানুষের পুরো journey-টাই গুরুত্বপূর্ণ। কোথা থেকে শুরু করেছিল, কী কী সমস্যার মুখোমুখি হয়েছিল, কোন সিদ্ধান্তগুলো তাকে এগিয়ে দিয়েছে, কোথায় ভুল করেছে এবং সেই ভুল থেকে কী শিখেছে—এসবই একটি গল্পের অংশ।
আমরা মনে করি, একজন senior-এর অভিজ্ঞতা একজন junior-এর জন্য অনেক মূল্যবান হতে পারে। একজন alumnus হয়তো তার university life-এর এমন কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, যেটা একজন বর্তমান student-এর জন্য অনেক helpful হবে।
একইভাবে, কারো career journey অন্য কাউকে নিজের career নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করতে পারে। কারো higher study-এর অভিজ্ঞতা হয়তো অন্য একজনকে preparation শুরু করার সাহস দিতে পারে। আবার কারো failure-এর গল্পও হয়তো কাউকে কঠিন একটা সময় পার করতে সাহায্য করবে।
এই কারণেই Ostitto Stories শুধু achievement নিয়ে কথা বলতে চায় না। আমরা মানুষের বাস্তব অভিজ্ঞতাগুলো জানতে চাই।
University life, career, higher study, entrepreneurship, projects, competitions, research কিংবা ব্যক্তিগত growth—প্রতিটি journey-র মধ্যেই এমন কিছু অভিজ্ঞতা থাকে, যেগুলো অন্য কারো জন্য valuable হতে পারে।
একজন মানুষের পথ আরেকজনের মতো হয় না। কারো journey হয়তো অনেক smooth, আবার কারো journey অনেক বেশি challenging। কিন্তু প্রতিটি journey-তেই কিছু না কিছু শেখার থাকে।
Ostitto Stories-এর মাধ্যমে আমরা সেই learning এবং experience-গুলোকে ধরে রাখতে চাই।
হয়তো আজ একজন senior তার গল্প বলছেন। কয়েক বছর পর সেই গল্প শুনে এগিয়ে যাওয়া একজন junior-ও নিজের একটি গল্প তৈরি করবেন। তারপর হয়তো তার গল্প আবার অন্য কাউকে অনুপ্রাণিত করবে।
এভাবেই গল্পগুলো একে অন্যের সঙ্গে connected হয়ে যায়।
আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের গল্পেরই একটা মূল্য আছে। সেই গল্প হয়তো কাউকে নতুন কিছু শেখাবে, কাউকে কোনো ভুল থেকে বাঁচাবে, অথবা হয়তো শুধু কঠিন একটা সময়ে কাউকে মনে করিয়ে দেবে যে তার মতো আরও অনেক মানুষ এই পথের মধ্য দিয়ে গেছে।
Ostitto Stories সেই গল্পগুলো শোনার, জানার এবং সংরক্ষণ করার একটি জায়গা।
কারণ একজন মানুষকে শুধু তার achievement দিয়ে চেনা যায় না। তার journey-টাও জানা দরকার।
আর প্রতিটি journey-র পেছনেই থাকে একটি গল্প।